গরম গরম স্যুপের ১৪ টি রেসিপি (৮ -১৪) /14 Tasty Soup Recipe

উপকরণঃ

টমেটো ১ কেজি, 
পানি ১০ কাপ,
 মুরগির বুকের মাংস কুচি সিকি কাপ, 
গোলমরিচ গুড়া ১ চা চামচ, 
সয়াসস ১ টেবিল চামচ, 
ম্যাগি সস ১ টেবিল চামচ, 
ঘি বা মাখন ২ টেবিল চামচ, 
লবণ পরিমাণমতো, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, 
আদা, রসুন বাটা আধা- চা চামচ করে,
 চিনি ১ চা চামচ করে,
 টেস্টিং সল্ট, 
১ চা চামচ, 
লেবুপাতা ৩টা
 মরিচ কুচি ২ টেবিল চামচ, 
পনির কুচি ২ টেবিল চামচ ।
ধনে পাতা কুঁচি- ১ চামচ।

প্রণালীঃ 

১।টমেটো ধুয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে উপরের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে ।
২।চালনিতে ছেকে বিচিগুলোকে ফেলে দিতে হবে ।
৩।১০ কাপ হয় এরকম পানি দিয়ে টমেটোকে চুলায় বসাতে হবে ।
৪ অন্য পাত্রে কড়াইতে মাখন দিয়ে পিয়াজকে লাল করে আদা, রসুন বাটা দিয়ে মুরগির কুচিকে দিতে হবে । 
৫।পানি শুকিয়ে গেলে টমেটোর মধ্যে ঢেলে দিতে হবে ।
৬।তারপর সয়াসস, ম্যাগিসস চিনি, লবণ, গোল্মরিচ দিয়ে একটু জ্বাল দিতে হবে ।
৭। নামানোর একটু আগে টেস্টিং সল্ট, লেবুরপাতা, পনির কুচি, কাচা মরিচ কুচি,ধনে পাতা কুঁচি দিয়ে গরম গরম খেলে ভালোই লাগবে । 

৯. মিক্সড ভেজিটেবল স্যুপ

উপকরণঃ

পানি ১২ কাপ,
চিকেন কিউব ৩টা,
গাজর-আধা কাপ,
ফুলকপি-আধা কাপ, 
পাতাকপি-আধা কাপ,
পেঁপে-আধা কাপ, 
পিয়াজের পাতা-আধা কাপ, 
মটরশুটি-সিকি কাপ, 
টমেটো-২টা, 
চিনি-১ টেবিল চামচ, 
টেস্টিংসল্ট-১ টেবিল চামচ, 
লবণ পরিমাণমতো, 
সয়াসস-৩ টেবিল চামচ, 
সিরকা-২ টেবিল চামচ, 
কাচা মরিচ আস্ত-১০-১২টা, 
গোলমরিচ-১ চা চামচ, 
লেবুর রস-৩ টেবিল চামচ ।

প্রণালীঃ 

১।পানি ফুটে উঠলে চিকেন কিউব দিতে হবে , 
২।তারপর একে একে সব সবজি দিতে হবে ।
৩।এবারে সিরকা, চিনি, লেবুর রস, লবণ, সয়াসস গোলমরিচ দিয়ে ১০-১৫ মিনিট ঢেকে জ্বাল দিতে হবে । 
৪।নামানোর আগে কাচা মরিচ দিতে হবে ।
৫।গরম গরম পরিবেশন করতে হবে ।

১০. সবজির স্যুপ

উপকরণঃ 

১টি বাঁধাকপি, 
১টি ওলকপি, 
২০০ গ্রাম বাট, 
১০০ গ্রাম গাজর, 
৫০ গ্রাম পেয়াজ,
৫০০ গ্রাম মটরশুঁটি, 
১ চা চামচ লবণ, 
দেড় চা চামচ চিনি, 
৪-৫টি তেজপাতা, 
১ টুকরো আদা,
 ৫-৬টি গোলমরিচ, 
১ চা চামচ গরম মসলা, 
৫০ গ্রাম টক দই, 
পরিমাণমত তেল ।

প্রণালীঃ

১।বাঁধাকপি ওলকপি, বীট, গাজর, পেয়াজ কেটে নিন ।
২।মটরশুঁটি ছাড়িয়ে রাখুন ।
৩।এবার হাড়িতে তেল দিয়ে গরম করুন ।
৪।তেল গরম হলে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিয়ে সামান্য নেড়ে কেটে
 রাখা তরকারি সব হাড়িতে দিয়ে নেড়েচেড়ে দিন ।
৫।কিছুক্ষন পর আদাকুচি, চিনি, লবণ, গোলমরিচ দিয়ে আবার নেড়েচেড়ে
পরিমাণমত পানি দিন এবং ঢেকে রাখুন ।
৬। অন্য একটি পাত্রে দই ভাল করে ফেটিয়ে নিন 
৭।১৫-২০ মিনিট পর ঐ ফেটানো টক দই হাড়ির ঢাকনা তার মধ্যে 
ঢেলে দিন ।
৮।বেশ কিছুক্ষন পর ভালমত সব সেদ্ধ হলে ঝোলে থাকতে থাকতে 
নামিয়ে নিন 
৯। গরম গরম পরিবেশন করুন । 

১১.হট অ্যান্ড সাওয়ার স্যুপ

উপকরণঃ 
চিকেন স্টক- ৮ কাপ,
মুরগি+চিংড়ি কুচি- আধা কাপ,
তেল- ২ টে চামচ,
মাশরুম কুচি-সিকি কাপ, 
টমেটো সস ১ কাপ,
চিলি সস ১ কাপ,
সয়াসস ১ টে. চামচ,
উস্টার সস-১ টে. চামচ,
চিনি ১ চা চামচ,
লবণ পরিমাণমতো, 
স্বাদ লবণ-আধা চা চামচ, 
সাদা গোলমরিচের গুড়া ১ চা চামচ, 
কাচামরিচ ৪টি, 
সিরকা ১ টে চামচ, 
লেবুর রস ১ টে চামচ, 
কর্ণফ্লাওয়ার ২ টে চামচ ।

প্রণালীঃ

১।গরম তেলে চিংড়ি ও মুরগি কুচি এবং মাশরুম কুচি অল্প তেলে 
গরম স্টকের মধ্যে দিত্র হবে ।
২।এবার টমেটো সস, চিনি সস, লবণ, স্বাদ লবণ, চিনি, গোলমরিচের গুড়া, 
সিরকা ও কাচামরিচ দিতে হবে । 
৩।কর্ণফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে । বাকি উপকরন দিয়ে নামাতে হবে ।

১২. লেমন স্যুপ

উপকরণঃ 

চিকেন স্টক ৬ কাপ, 
লেবুর রস আধা কাপ, 
চিনি ১ চা. চামচ, 
সাদা গোলমরিচের গুড়া-আধা চা চামচ, 
লবণ পরিমাণমতো, 
স্বাদ লবণ সিকি চা চামচ, 
সয়াসস ১ টে. চামচ, 
কর্ণফ্লাওয়ার ১ টে চামচ, 
লেবু গোল করে কাটা পরিমাণমতো

প্রণালীঃ 

১।গরম স্টকে লবণ, চিনি, স্বাদ লবণ, গোলমরিচের গুড়া ও 
সয়াসস দিতে হবে ।
২।কর্ণফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে । 
৩।এরপর লেবুর রস দিয়ে নামাতে হবে ।
৪।পরিবেশনের সময় লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করতে হবে ।

১৩.থাই হট ভেজিটেবল স্যুপ

উপকরণঃ 

পানি ১২ কাপ, 
চিকেন কিউব ২টা, 
থাইপাতা পরিমাণমতো,
লেবুর রস ৪ টেবিল চামচ, 
কাচা মরিচ ৩-৪টা বিচি ছাড়া, 
ধনে পাতা ২-৩ টেবিল চামচ, 
পেয়াজ পাতা ৪-৫টা, 
রসুন -আধা চামচ,
লবণ পরিমাণমতো,
শুকনা মরিচ , 
আদা বাটা ১ চা চামচ
টমেটো সস ৪-৫ টেবিল চামচ, 
ফিস সস আধা চা চামচ,
সয়াসস আধা চা চামচ, 
টেস্টিং সল্ট, ২ চা চামচ, 
চিনি ২ চা চামচ, 
গোলমরিচ আধা চা চামচ,
ডিম ১টা, 
তেল ৩ টেবিল চামচ, 
কর্ণফ্লাওয়ার ৪-৫ টেবিল চামচ,(১ কাপ পানি দিয়ে লাগানো), 

গাজর, পেঁপে, মটরশুটি, বরবটি, বাধাকপি, পালংশাক-
সব রকম সবজি ১ কাপ করে দিতে হবে ।
(পাতলা করে কেটে ভাপে সিদ্ধ করে দিতে হবে)

প্রণালীঃ 

১।কড়াইতে তেল দিয়ে আদা, রসুন, মরিচ গুড়া দিয়ে 
১-২ মিনিট নেড়ে সব সবজি গুলো দিতে হবে ।
২।৩-৪ মিনিট সবজিগুলো নেড়ে স্টকের পানি ফুটে উঠলে চিকেন কিউব 
দিয়ে সব সবজিগুলো ঢেকে দিতে হবে ।
৩।৪-৫ মিনিট জ্বাল হওয়ার পর একে একে লবণ, টমেটো সস,
ফিসসস, সয়াসস, চিনি, গোলমরিচ, লেবুর রস, ধনে পাতা, পেয়াস পাতা দিতে
 হবে ।

৪।তারপর কর্ণফ্লাওয়ার গোলানো পানি দিতে হবে ।
৫।এবার ওপর থেকে ডিম ফেটিয়ে নিয়ে একটু একটু করে ছাড়তে হবে ।
৬।শেষে টেস্টিং সল্ট, থাইপাতা, কাচা মরিচ দিয়ে চুলা বন্ধ করে
 ৫-১০ মিনিট ডেকে রাখতে হবে । 
৭।এবার গরম অবস্থায় পরিবেশন করতে হবে ।

১৪. প্রন ও মাশরুম স্যুপ

উপকরণঃ 

লেজসহ প্রন ৮ পিস,
 চিকেন জুলিয়ান কাট (বোনলেস) ১৫ গ্রাম, 
স্টক পানি ১ কেজি,
কারি পেস্ট ২ টেবিল চামচ, 
ফিস সস ১ টেবিল চামচ, 
টেস্টিং সল্ট ১ চা চামচ, 
লবণ পরিমাণমতো, 
থাইপাতার গোড়া ১ চা চামচ, 
থাই আদা ১ চা চামচ, 
খোসা ছাড়ানো পেয়াজ ২ টেবিল চামচ, 
লেবুর রস ২ টেবিল চামচ, 
ধনেপাতা ১ টেবিল চামচ, 
কারনেশন মিল্ক আধা কাপ, 
সয়াসস ১ টেবিল চামচ, 
চিনি ১ টেবিল চামচ ।  


প্রণালীঃ 

১। প্রথমে একটি গভীর পাত্রে স্টক নিয়ে ওই স্টকে কারনেশন মিল্ক 
ও ধনের পাতা ছাড়া বাকি সব উপাদান একে একে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন ।
২।রান্না শেষে এতে ধনেপাতা ও কারনেশন মিল্ক মিশিয়ে গরম গরম পরিবেশন করুন ।

No comments

Powered by Blogger.